Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেরী সংকটে ইলিশা ঘাটে তরমুজের স্তূপ, সড়কেই পঁচে লাখ টাকার ক্ষতি

Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলার ইলিশা ফেরিঘাটে তীব্র ফেরি সংকটের কারণে পারাপার ব্যাহত হচ্ছে। এতে করে ঘাটে দীর্ঘ সময় ধরে আটকে থাকছে পণ্যবাহী ট্রাক। বিশেষ করে তরমুজ বোঝাই ট্রাকগুলো দিনের পর দিন সড়কে দাঁড়িয়ে থাকায় রোদে পচে নষ্ট হচ্ছে লাখ টাকার তরমুজ।

এতে বড় অংকের লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিসি।

ভোলার সাথে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম ভেলা ইলিশা ফেরীঘাট।তাইতো চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নের কৃষক লোকমান প্রায় ২ হাজার তরমুজ নিয়ে ইলিশা ঘাটে আসছে চট্রগ্রাম যাও জন্য। কিন্তুু ফেরী সংকটের কারনে এখনও নদী পাড় হতে পাড়ছেনা তার তরমুজ বোঝাই ট্রাক। তাই গরমে নষ্ট হয়ে পানি বের হয়ে নষ্ট হওয়ার উপক্রম।

তরমুজচাষী মো. জালালউদ্দিন জানান, ঋণ করে তরমুজ চাষ করেছেন। ভালো দামের আশায় নিজেই কুমিল্লা বিক্রির উদ্দেশে রওনা হন। কিন্তু দুদিন ধরে ঘাটে আটকা পড়ে আছেন। আর এক-দুদিন থাকলে বিক্রির মতো তরমুজ থাকবে না।

ঈদের ছুটি শেষে ভোলার ইলিশা ঘাটে যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে। এ অবস্থায় ঘাটে আটকে পড়েছে তরমুজবোঝাই কয়েকশ ট্রাক ও কাভার্ড ভ্যান। দিনের পর দিন আটকে থাকায় অধিকাংশ ট্রাকের তরমুজে পচন ধরেছে।

প্রায় প্রায় এক কিলোমিটারজুড়ে তরমুজবোঝাই ট্রাকের দীর্ঘ সারি। অনেক চালক দুই থেকে তিন-ধরে অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছেন না। দিনের পর দিন আটকা পড়ে তরমুজ পচে নষ্ট হচ্ছে।
বিআইডব্লিউটিসি ইলিশা ঘাট ব্যবস্থাপক মো. কাওছার হোসেন জানান, ঈদের কারণে যাত্রীবাহী বাসের চাপ বেশি থাকায় সেগুলোকে অগ্রাধিকার দিতে হচ্ছে।

তাই যানজট তৈরি হয়েছে। যানজট নিরোসনে অতিরিক্ত আরো একটি ফেরী আনা হয়েছে আশাকরি আগামী ২৪ ঘন্টার মধ্যে যানজট নিরসন হয়ে যাবে।

তরমুজ ব্যবসায়ীদের লোকসান কমাতে দ্রুত ফেরী সংখ্যা বাড়িয়ে পন্যবাহী ট্রাক পারাপার ব্যবস্থা গ্রহনের দাবি কৃষক, ব্যবসায়ী ও ট্রাক চালকদের। শুধু আশ্বাস নয়, দ্রুত পারাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বিআইডব্লিউটিসি এমনটাই মনে করছেন সবাই।

ভোলার সাত উপজেলায় এবছর
তরমুজের আবাদ হয়েছে ১৯ হাজার ৭৫৩ হেক্টর জমিতে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় সাত লাখ টন তরমুজ উৎপাদন হবে। ভোলা-লক্ষীপুর রুটে প্রতিদিন ৪টি ফেরী চলাচল করে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।