Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু, সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ

ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে জাতীয় মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট-খুলনা মহাসড়ক জুড়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাস নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে যে বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় মহাসড়কের দুই পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হচ্ছে।

ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন, রোপণকৃত গাছগুলোর টেকসই রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ৫ বছরে ৩০ হাজার মহাসড়কের নির্ধারিত স্থানে বনজ, ফলজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করবো। ঝালকাঠি সড়ক বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির আওতায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সাধারণ মানুষকে নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।