Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে হেলমেট ও ফিটনেস সনদ ছাড়া মিলবে না জ্বালানি

যশোর প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

সড়ক নিরাপত্তা জোরদার ও জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে যশোর জেলা প্রশাসন। হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি সরবরাহ না করার নির্দেশনা দেওয়া হয়েছে পেট্রোল পাম্প মালিকদের।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশনায় র‌্যাব-৬ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোটরসাইকেলের ক্ষেত্রে চালক ও আরোহী উভয়ের হেলমেট বাধ্যতামূলক করা হয়। হেলমেট ছাড়া কাউকে জ্বালানি না দেওয়ার জন্য পাম্প মালিকদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ না থাকলে তেল সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ফুয়েল ট্যাংক থেকে অবৈধভাবে তেল বের করার প্রমাণ পাওয়া যায়। তবে চালক প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারায় এবং প্রথমবারের মতো অপরাধ বিবেচনায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

এ সময় মেসার্স মনির উদ্দিন আহম্মদ পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। সেখানে বৈধ কাগজপত্র যাচাই ছাড়া তেল সরবরাহ না করতে মালিকদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সচেতনতা বাড়াতে পাম্প এলাকায় লিফলেট বিতরণ ও নির্দেশনামূলক পোস্টার টাঙানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় জেলা পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জ্বালানি খাতে অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।