গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ব্রিজের রেলিং ভেংগে মালবাহী ট্রাক খাদে উল্টে পড়েছে। এতে ট্রাক চালক-হেলপার আহত হলেও ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল নয়টার দিকে মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে একটি ট্রাক, তবে এতে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, বরিশালগামী মালবাহী ট্রাক নীলখোলা ব্রিজের রেলিং ভেংগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে চালক-হেলপারকে উদ্ধার করেন।
দুর্ঘটনাটি ভয়াবহ হলেও চালক-হেলপার অল্পতেই প্রাণে রক্ষা পায়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

