Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ার কচুয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কাঠালিয়া উপজেলঅর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পিছনের মাঠে প্রতিবছরের ন্যায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৩ টি ঘোড়া অংশ নেয়। স্থানীয় কচুয়া গ্রামের যুব সমাজ এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করেন। প্রতিযোগিতায় মোঃ মহসিনের ঘোড়া প্রথম, মোঃ রিয়াদের ঘোড়া দ্বিতীয় ও মো. সিরাজ সিকদারের ঘোড়া তৃতীয় হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন, বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম।

এ সময় শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরন, ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক এস এম মনিরুল ইসলাম রুঙ্গু, মোঃ জাকির হোসেন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় গ্রাম বাংলার মেলা।

স্থানীয় শতশত নারী, পুরুষ, শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।