Nabadhara
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনের বিজ্ঞান ও প্রযুক্তি” এই স্লোগানে বরিশালের গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্ধোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব ইব্রাহিম।

উপজেলা প্রশাসনের আয়োজেন শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব ইব্রাহিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির সহ অন্যান্যরা। শেষে অতিথিরা মেলার স্টল ঘুরে পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।