Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের প্রেস ক্লাব মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়।

১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাব মোড়ে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট বি. এম. আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাইনুল ইসলাম মান্না।

বক্তারা গণভোটের মাধ্যমে প্রকাশিত জনমতের প্রতিফলন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও উল্লেখ করেন তারা।কর্মসূচিতে ১১ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।