Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলা থেকে এক ভারতীয় নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার রাতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল অভিযান চালিয়ে খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে আব্দুল মতিন (৩২) নামের ওই ব্যক্তিকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দেন। তার বাড়ি ত্রিপুরার সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামে। তার বাবার নাম বসার আলী।

আব্দুল মতিন আরও জানান, গত ৭ এপ্রিল (মঙ্গলবার) দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে একটি মাদক পাচারকারী চক্রের সহায়তায় তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। দেশে প্রবেশের পর তিনি আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।