Nabadhara
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের পথে কাঠালিয়া, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এমপি’র আলোচনা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি ও রাজনীতিবিদদের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ এপ্রিল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক সুশীল সমাজ রাজনীতিবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) উপজেলার সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, সরকারের পাঁচটি সংস্থা গোপনীয় ভাবে সারা বাংলাদেশের চাঁদাবাজদের তালিকা করছেন।

এ মাসের মধ্যে অনেক চাঁদাবাজ গ্রেফতার হবেন। চাঁদাবাজ যে দলের হোক সে গ্রেপ্তার হবে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। বিএনপিতে এসব লোকের কোনো জায়গা হবে না।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকনের সভাপতিতে অনুষ্ঠিত সবাই বক্তব্য রাখেন, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।