মুন্সীগঞ্জ প্রতিনিধি
নববর্ষের ঐক্যতন,গনতন্ত্রের পুনরুত্থান স্লোগান ও জাঁকজমকপূর্ণ নানা আয়োজনে আনন্দ মূখর পরিবেশে পালন হচ্ছে বাংলা বর্ষবরণ। সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে মুন্সীগঞ্জে বঙ্গাব্দ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে।
একইসময় প্রায় সকল উপজেলায় শোভাযাত্রা ও নানা আয়োজনে বর্ষবরণ পালন করা হয়েছে। অনুষ্ঠানে কবিগান, পালাগান, পঞ্চকবির গান, আধুনিক গান, লোকসঙ্গীত, লোকনৃত্য, বাউল গান পরিবেশন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীসহ জেলা সকল উর্ধতন কর্মকর্তা-কর্মচারী।
শোভাযাত্রায় বিভিন্ন প্রাণীর মুখোশসহ গ্রামবাংলার চিরায়ত বিভিন্ন সামগ্রী বহন করা হয়। বর্ষবরণের এ অনুষ্ঠান সব বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

