Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে বর্ষবরণ অনুষ্ঠান ও শোভাযাত্রা

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি

জামালপুর: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—এই উদাত্ত আহ্বানে জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নতুন বছর ১৪৩৩- সাল কে।মেলান্দহ উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর নানা আয়োজনে পুরো মেলান্দহ যেন মেতে ওঠে বাঙালির প্রাণের উৎসব বাংলার নববর্ষ বা ১ লা বৈশাখ ।

​দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মেলান্দহ বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মীরা আবহমান বাংলার ঐতিহ্যবাহী পোশাক, রং-বেরঙের ফেস্টুন ও লোকজ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন।​শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়াম এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

​তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন:​”বাংলা নববর্ষ আমাদের আত্মপরিচয়ের উৎসব। এই দিনটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালিকে এক সুতোয় গেঁথে দেয়। জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, তার মূলে রয়েছে আমাদের সুদৃঢ় সাংস্কৃতিক চেতনা। নতুন বছরে সব সংকীর্ণতা পরিহার করে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।”

গ্রামীন জনগোষ্ঠীর জনপ্রিয় লাঠি খেলা ও লোকজ সংস্কৃতি ​অনুষ্ঠানের মাধ্যমে-ঢোলের তালে লাঠিয়ালদের বীরত্বগাথা কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন করা হয়।

লাঠি খেলায় অংশ গ্রহণ করে মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের যুগ যুগ ধরে ঔতিহ্যবাহী লাঠি খেলার সংগঠনের লাঠিয়ালরা। এ সময় ঝাউগড়া ইউনিয়নের কৃতি সন্তান কেন্দ্রীয় যুবদলের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিনের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী গ্রাম বাংলার ঔতিহ্যবাহী লাঠি খেলায় অংশ গ্রহণ করেন এবং মনোমুগ্ধকর লাঠি খেলা দেখতে হাজারো দর্শনার্থীদের ভিড় করেন।

এছাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী নৃত্য ও লোকসংগীত পরিবেশিত হয়।অনুষ্ঠানটির সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন,বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই উপজেলা প্রশাসন প্রতি বছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করে।আলোচনা পূর্বে সকালে অতিথিদের পান্তা-ইলিশ ও দেশীয় পিঠা-পুলির মাধ্যমে আপ্যায়ন করা হয়।

​অনুষ্ঠানে মেলান্দহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে এক টুকরো ‘গ্রাম বাংলা’র আবহ তৈরির মধ্য দিয়ে অনুষ্ঠানটির শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।