Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নতুনের আবাহনে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ ধ্বনিতে নওগাঁর আত্রাইয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

বর্ষবরণ ও বৈশাখী ​অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. শুভ আলাউল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। এটি কেবল একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, বরং আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বছরে আমরা একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিই। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব আমাদের ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে।

​সভাপতির তার সমাপনী বক্তব্যে বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসন সবসময়ই সচেষ্ট। নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতি পৌঁছে দিতেই এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন। ১৪৩৩ বাংলা নববর্ষ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক-এই প্রত্যাশাই করি।

এসময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,

যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।

এছাড়াও ​শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মানুষ রঙিন পোশাক ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।