Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
এপ্রিল ১৪, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

চিতলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত হয়েছে। সকাল থেকেই বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ ঘিরে নানা আয়োজনে মেতে ওঠে তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ শুরু হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদের বকুলতলা থেকে চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” গানের তালে তালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী শ্রেণি-পেশার মানুষের উচ্ছ্বাস দেখা যায়। বাহারি গ্রামীণ পোশাক পরে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সব পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বকুলতলায় এসে শেষ হয়।

বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালি সংস্কৃতির সঙ্গে মিল রেখে দেশীয় ঐতিহ্য ও লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

এ সময় ইউএনও খাদিজা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজলুল হক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রুনা গাজী, চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি মো. জাহিদুজ্জামান নান্না।

পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পান্তা-ইলিশের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে বকুলতলায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার শিল্পীরা অংশ নেন। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে শত বছরের ঐতিহ্যবাহী ডাকাতিয়া বলেশ্বর নদের পাড়ে বৈদ্যনাথের মেলায় সকাল থেকেই হাজার হাজার লোকসমাগম ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।