Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোঃ মাহমুদুন্নবী। কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাসু দেব বসু, ফরিদপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সরওয়ার হোসেন তালুকদার এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিটন শিকদারসহ অন্যান্যরা।

প্রধান অতিথি মোঃ মাহমুদুন্নবী বলেন, কৃতি শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা তাদের আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে। তিনি বলেন, “এদের উৎসাহ দিলে ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল করবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।