Nabadhara
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে কুরআনের নতুন সবক প্রদান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে পবিত্র কুরআনের নতুন সবক প্রদান, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) পলাশ উপজেলার আজির মোড় এলাকায় নূরে মদিনা মডেল মাদ্রাসার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুফতী ইসমাইল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিন মাশরুর খান।

এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবুল রহিম কাসেম। উপস্থিত ছিলেন মাওলানা জহিরউদ্দীন আনসারী, সমাজসেবক মাসুম ভুঁইয়া, শাহজাহান, নূর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং অভিভাবকরা।

অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত, হাদিস পাঠ, দোয়া-মাসায়েল এবং আরবি-বাংলা পাঠ উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের মানসম্মত পরিবেশনায় উপস্থিত অতিথি ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

বক্তারা তাদের বক্তব্যে ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে দেশ ও মানবতার কল্যাণ কামনা করেন। শেষে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।