মোঃ সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ
পিরোজপুরে এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার সময় জেলার ইন্দুরকানী উপজেলার পাড়ের হাট আবাসন সংলগ্ন নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক নবধারাকে বলেন, বিকালে পাড়েরহাট আবাসন এলাকার নদী ও খালের মোহনা সংলগ্ন চরে স্থানীয়রা বস্তাবন্দি একটি মরদেহ দেখে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, গত ৪-৫ দিন আগে তাকে কোন স্থান থেকে হত্যা করে বস্তাবন্দি করে এনে নদীতে ফেলে দেয়া হয়েছে। এখনও পরিচয় পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

