কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় আজ সোমবার উপজেলার রাড়িপাড়া ইউনিয়নে ২য় ধাপে টিসিবির পন্য বিতরণ অনুষ্ঠিত হয়। গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে শান্তিশৃংখলা পরিবেশে মেসার্স জিদান এন্ড রোসনি এন্টারপ্রাইজ এ টিসিবির পন্য বিতরণ করেন।এদিন ৯ শত ৪১ জন কার্ড হোল্ডারের প্রতি জনের নিকট থেকে ৫৬০ টাকার বিনিময়ে ২ কেজি সোয়াবিন তৈল, ২ কেজি চিনি,২ কেজি ছোলার ডাল ও ২ কেজি মুসুরির ডাল বিতরণ করা হয়।
টিসিবির এ পন্য বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম,রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার সহ পরিষদের সকল ইউপি সদস্য ও মহিলা সদস্যা বৃন্দ।
এছাড়া গোপালপুর ইউনিয়ন পরিষদের ৫২৩ জন কার্ড হোল্ডারকে ও বাধাল ইউনিয়ন পরিষদের ৯১৯ জন কার্ড হোল্ডারকে শান্তিশৃংখলা পরিবেশে টিসিবির পন্য বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

