Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে স্বপ্নের নীড়ের চাবি ২৮ গৃহহীন পরিবারের হাতে

MEHADI HASAN
এপ্রিল ২৬, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ২৮ পরিবার পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধাপাকা ঘর পেয়ে তাদের স্বপ্ন পুরণ হয়েছে। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই  শ্লোগানে সরকারি খাস জমিতে তাদের জন্য সরকারিভাবে তৃতীয় পর্যায়ে আরোও ২৮টি গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়া হয়।

মঙ্গলবার বেলা ১১টায় জাতির পিতার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠনের উদ্বোধনের পর, চিতলমারীতে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলামের সঞ্চলনায় সুফলভোগী পরিবারের হাতেএ দলিল তুলে দেয়া হয়। তাদের হাতে এ দলিল ও ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান।

ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।