Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

Link Copied!

নড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর হাসপাতালের নার্সদের আয়োজনে বৃহস্পতিবার (১২মে) দুপুরে নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। নড়াইল সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল,সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ আসাদুজ্জামান মুন্সি।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতা নার্সেস পরিষদ নড়াইল জেলা কমিটির সভাপতি বিউটি পারভীন, সাধারন সম্পাদক হেনা পারভীন, সিনিয়র ষ্টাফ নার্স মজিদা খানম, সুমি আকতার, রোমানা আফরোজ, শাহিনুর বেগমসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।