Nabadhara
ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে গৃহবধুর ব্যাগ ছিনতাই মামলায় যুবলীগ নেতা কারাগারে !

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ৮, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী (দুমকি)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে গৃহবধুর ব্যাগ ছিনতাই মামলায় যুবলীগ নেতা মতিউর রহমান লিটনকে জামিন না মঞ্জুর করে শ্রীঘরে প্রেরণ করেছে আদালত।
গতকাল বুধবার (৮ জুন) সকালে পটুয়াখালীর চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রট আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত আসামী মতিউর রহমান লিটনের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরন করেন। লিটন জেলার দুমকি উপজেলাধীন লেবুখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
মামলার বিবরনে প্রকাশ, আসামী মতিউর রহমান লিটনের সাথে বাদী রুবিনাদের পারিবারিক বিরোধের জেরে প্রায়শঃই আজেবাজে কথা বলে উত্ত্যক্ত করে। ঘটনার দিন চলতি বছরের ২৩ এপ্রিল শনিবার, রুবিনা একটি সংস্থা থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফেরার আসামী মতিউর রহমান লিটন তার পথরোধ করে টানা হ্যাচরা, স্পর্শকাতর যায়গায় হাতাহাতি শুরু করে। নিরুপায় হয়ে বাদী ডাক চিৎকার দিলে পথচারী লোকজন ছুটে আসতে দেখে আসামী লিটন রুবিনার গলায় থাকা ১ভরি ওজনের চেইন ও ভ্যানিটিব্যাগে থাকা ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এঘটনায় রুবিনা স্থানীয় ভাবে বিচার না পেয়ে পটুয়াখালীর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। গতকাল বুধবার মামলার ধার্য্য তারিখে আসামী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত আবেদন নাকচ করে কারাগারে প্রেরন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।