Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরম পূরণে অতিরিক্ত ফি’ ধার্য্য- দুমকিতে এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি 
জুন ১০, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

 দুমকিতে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি ধার্য্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি জনতা কলেজ শিক্ষার্থীরা। সরকারি জনতা কলেজ ক্যাম্পাসের অধ্যক্ষ কর্য্যালয়ের সামনে ২০২০-২১ শিক্ষাবর্ষের শতাধিক এইচএসসি পরীক্ষার্থী হাতে লেখা পোষ্টার-প্লাকার্ড রিপ্লাইকার্ড হাতে নিয়ে অন্ততঃদেড়ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, করোনা কালে ক্লাশ বন্ধ থাকলেও কলেজ কতৃপক্ষ বেতন, অধিভুক্ত ও নবায়ন ফি, যোগাযোগ ফি, বিদ্যুৎ ফি, সাহিত্য সংস্কৃতি ও জাতীয় দিবস ফি, ইন্টারনেট ফি, মসজিদ ফিসহ নানা মনগড়া খাত দেখিয়ে বিজ্ঞান শাখায় ২৩৩০ টাকা, মানবিক- বাণিজ্য বিভাগে ১৭৭০ টাকার স্থলে ৪৯১০ ও ৪৬৯০ আদায় করে ফরম পূরণ করা হচ্ছে। তারা কোনক্রমেই বোর্ড ফি’র অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করা সম্ভব নয়। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাজিদা জান্নাত, মোঃ মুহিবুল হাসান মাহি, মোঃ আবুল খায়ের প্রমূখ।
অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করে জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল লতিফ বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফি ধার্য্য করা হয়েছে। এতে অতিরিক্ত কিছু করা হয়নি। তবে অসচ্ছল, গরীব মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার টাকা কমিয়ে ফরম পূরণের নির্দেশনা দেয়া হয়েছে।
  শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২টায় কলেজের সাধারণ শিক্ষকদের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।