Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে  মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে  বিক্ষোভ ও মানববন্ধন

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি
জুন ১৩, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী দুমকিতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাঃ কে নিয়ে ভারতের বিজেপি নেতা নবীন কুমার ও নুপুর শর্মা কর্তৃক কটুক্তির প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা জমইয়াতে হিযবুল্লার উদ্যোগে উপজেলার নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার ধর্মপ্রান মুসলমান মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয়। শুরুতেই কুরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা যুব হিজবুল্লার সভাপতি মাওলানা মোঃ নজরুল ইসলাম । এরপর উপজেলা জমইয়াতে হিজবুল্লার প্রচার সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জমইয়াতে হিজবুল্লার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সহ সভাপতি মাওলানা আব্দুল বারী, পবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার মোঃ জসিম উদ্দিন বাদল, উপজেলা ছাত্র হিজবুল্লার সহ সভাপতি ডাঃ নুরুজ্জামান তরিক প্রমূখ।

এসময় বক্তারা মহানবীকে কটুক্তিকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। এবং অনতিবিলম্বে তাদের গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করার দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।