Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ভাতিজার কোপে চাচা খুন !

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুন ১৩, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের (দক্ষিণপাড়া) মোল্লা বাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিজাউল মোল্লা ওরফে পটু( ৫৫)খুন হয়েছে। এ ঘটনায় আরেক চাচা কচি মোল্লা (৪৮) গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে ভর্তি হয়েছেন।

১৩ জুন (সোমবার) বিকেল সাড়ে ৩ টায় এ সংঘর্ষ ঘটে। নিহত পটু মোল্লা ওই গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে পটু মোল্লা ও তার ভাই আফজাল মোল্লার মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ এবং মামলা চলে আসছিল। এরই জের ধরে ওই দিন বিকালে রিজাউল বাড়ি থেকে বের হওয়ার সময় তার বাড়ির সামনে পূর্ব থেকে উৎপেতে থাকা তার ভাতিজা ইজাজুল মোল্লা, ইকরাজুল মোল্লা, সাব্বির মোল্লাহ আকিমুল সিকদার, আলিমুল সিকদার, রহমত মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় কচি মোল্লা ঠেকাতে গেলে তাকে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পটু মোল্লাকে মৃত ঘোষণা করেন।এবং আহত কচি মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল হাসপাতাল মর্গে পাঠানো হবে।এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।