Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার ইতনা কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির সংবর্ধনা ও শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভা

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল
জুন ১৯, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার শতবর্ষরোর্ধ ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির সংবর্ধনা ও শিক্ষার উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৮ জুন) দুপুরে কলেজের হল রুমে গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি উজ্বল কুমার গাঙ্গুলীর সভাপতিত্বে জিবি সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, ও বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরামর্শমুলক বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্বা কাজী আকবর হোসেন, জিবি সদস্য শেখ নজরুল আলম, এ্যাড.আশরাফুর রহমান দিপু, কাজী ওয়াহিদুর রহমান পিয়ারা, সঞ্জয় কুমার গাঙ্গুলী, ইজাবুল শেখ, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম ,সঞ্জীব কুমার সাহা, সাংবাদিক এ কে এম আকরামুজ্জামান ও এ্যাডঃ আব্দুস ছালাম খান, প্রভাষক আব্দুল্লাহ ফরাজী,সহকারী শিক্ষক রবিউল ইসলাম, রইচ উদ্দীন প্রমুখ। সভায় কলেজের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে নবনির্বাচিত গর্ভনিং বডির সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সভাপতির বক্তব্যে উজ্জল কুমার গাঙ্গুলি বলেন, শিক্ষার উন্নয়ণে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যেন এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে ক্লাসে না আসে -সেদিকে খেয়াল রাখতে হবে। তবেই শিক্ষার উন্নয়ণ হতে পারে।# ছবি সংযুক্ত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।