Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যে উন্নয়ন হচ্ছে তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আমি মাধ্যম মাত্র-মাশরাফি

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুন ২১, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, নড়াইলে যে উন্নয়ন হচ্ছে তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আমি একটা মাধ্যম মাত্র। মঙ্গলবার (২১ জুন) লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ঐচ্ছিক তহবিল থেকে দুস্থ জনগনের মাঝে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাশরাফি।

প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বলেন, ‘বৈশ্বিক করোনা মহামারির কারণে আমাদের পরিকল্পনার অনেক কাজ দীর্ঘদিন থমকে ছিল, ফলে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং এলাকাবাসির সহযোগিতায় আমরা আবার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছি। এসময় ঐচ্ছিক তহবিল থেকে দুস্থদের মাঝে চেক বিতরনের যে সুযোগ করে দিয়েছেন তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম হান্নান রুনু, লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক রোম, লোহাগড়া পৌরমেয়র সৈয়দ মশিয়ুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে ২০২১-২২ অর্থবছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ঐচ্ছিক তহবিল থেকে ৩০ জন দুস্থকে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার চেক বিতরন করা হয়। এর আগে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা লোহাগড়া উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।