Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

নড়াইলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ৭টায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কাজী ইসমাইল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ ওমর ফারুক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, বঙ্গবন্ধু পরিষদের নড়াইল জেলা আহবায়ক তপন কুমার সরকারসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকাল ৪টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা, পরে ঐ স্থানে আলোচনা সভা, কেককাটেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।