Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে নিহত ১

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুন ৩০, ২০২২ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামরুল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামরুল শেখ ওই গ্রামের মৃত-রশিদ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সবুর শেখ এবং নয়ন সরদারের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে নয়ন সরদারের সমর্থকরা অপর গ্রুপের প্রধান সবুর শেখ (৬০) সহ তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জাফর শেখ (৪৫), মানসুর শেখ (৪০), মঞ্জুর শেখ (৩৪), কামরুল শেখ (৩৫) ও ইসমাইল শেখ (৩৬) কে কুপিয়ে গুরুতর যখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক কামরুল শেখ কে মৃত ঘোষনা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম নবধারা কে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।