Nabadhara
ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে ২০২১-২২ অর্থবছরে খরীপ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪’শ কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর কপিল বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা শেখর পাল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা প্রমূখ।

উল্লেখ্য, চারশো জন কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।