Nabadhara
ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার পহরডাঙ্গা পশু হাট কাঁদামুক্ত করার প্রতিশ্রুতি দিলেন এমপি মুক্তি

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
জুলাই ৩, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল-১ এর সাংসদ বি,এম কবিরুল হক মুক্তি (এমপি) কোরবানীর পশু ক্রয়ের উদ্দেশ্যে কালিয়া উপজেলার পহরডাঙ্গা হাট পরিদর্শন করেছেন।

৩ জুলাই (রবিবার) বিকেলে হাটে উপস্থিত হন। এ সময় কর্দমাক্ত হাটে ত্রেতা ও বিক্রেতাদের সার্বিক সমস্যার বিষয়ে অবগত হন তিনি। হাট কমিটির দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আগামী কোরবানীর আগে ঐতিহ্যবাহী পহরডাঙ্গা পশুর হাট উন্নয়নে কাজ করে কাঁদামুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাঐসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফুরকান মোল্যা, পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাবু শিকদার ও মোকাররম হোসেন হিরু, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম শিকদার, সাবেক সভাপতি বায়েজীদ,

নড়াগাতী থানা কৃষকলীগের সভাপতি খান জুলফিকার আলী, থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জলসহ আরো অনেকে।

 

এদিকে পশুর হাটে হাসিলে অতিরিক্ত টাকা নেওয়া ও স্বাস্থ্য সুরক্ষার অভাব পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারা এবং ১৮৬০ এর দঃবিধি ২৬৯ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করেছে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম। ৩ জুলাই (রবিবার) বিকেলে এ জরিমানা করা হলে হাট কমিটির সার্বিক দায়িত্বপ্রাপ্ত ও পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সেলিম শিকদার উক্ত জরিমানা পরিশোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।