Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রকল্পের মেয়াদ শেষ হলেও শুরু হয়নি ভবন নির্মাণ কাজ, শিক্ষার্থীদের খেলাধুলা ও পাঠদান ব্যহত

Link Copied!

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের রাজস্ব প্রকল্পের আওতায় ৪ তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মান প্রকল্পের মেয়াদ গত জুন মাসে শেষ হলেও এখন পর্যন্ত শুরু করা হয়নি ভবনটির নির্মান কাজ। ফলে একদিকে যেমন শ্রেণি কক্ষ সংকটে পাঠ দান কার্যক্রম ব্যহত হচ্ছে অন্যদিকে বিভিন্ন নির্মান সামগ্রী দীর্ঘদিন ধরে বিদ্যালয় চত্বরে ফেলে রাখায় খেলা-ধুলা করতে গিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীরা আহত হচ্ছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে কয়েক দফা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারের সাথে যোগাযোগ করলেও কোন ফল হয়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২১ সালের শুরুতে রাজস্ব প্রকল্পের আওতায় ৮৫ লক্ষ টাকা ব্যয়ে চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মান কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান মুন্না এন্টারপ্রাইজ। ওই সময়ে পাইলিংয়ের জন্য মাত্র ৫ টি পিলার তৈরি করেই কাজ বন্ধ রাখা হয়। এ সময় ভবন নির্মানের জন্য রড, পাথর, পিলারসহ বিভিন্ন নির্মান সামগ্রী বিদ্যালয় চত্বরে দীর্ঘনি ফেলে রাখায় খেলা-ধুলা করতে গিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থী আহত হচ্ছে। তাছাড়া নতুন ভবন নির্মানের জন্য বিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবন ভেঙে ফেলার কারণে বর্তমানে শ্রেণি কক্ষ সংকটে পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে। বিদ্যালয়ের পক্ষ থেকে কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কার্যত কোন ফল হয়নি।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় জানান, চলতি বছরের জুন মাসেই এ প্রকল্পের ময়াদ শেষ হয়ে গেলেও এই দীর্ঘ সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান শুধুমাত্র পাইলিংয়ের ৫টি পিলার তৈরি করছে। ঠিকাদারে গাফিলতির কারণে শ্রেণিকক্ষ সংকটে পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে। তিনি নতুন ঠিকাদারের মাধ্যমে বিদ্যালয়টির নির্মান কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।