Nabadhara
ঢাকাবুধবার , ৬ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে জালিয়াতির মামলায় ওয়ার্ড আ’লীগ সভাপতি শ্রীঘরে !

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ৬, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকিতে জাল-জালিয়াতির মামলায় লেবুখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগ  সভাপতি হাবিব হাওলাদারকে শ্রীঘরে প্রেরণ করেছে আদালত।
বুধবার (৬ জুলাই)  সকালে পটুয়াখালীর সহকারি জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত আসামী হাবিবুর রহমানকে জামিন আবেদন নাকচ  করে কারাগারে প্রেরণ করেন। হাবিব পটুয়াখালী  জেলার দুমকি উপজেলাধীন লেবুখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি আঠারগাছিয়া এলাকার মৃত আব্দুল কাদের হাওলাদারে ছেলে।
মামলার বিবরণে জানা যায় ,  আসামী হাবিবুর রহমান একই বাড়ির আব্দুর রশিদ হাওলাদার গংদের স্বাক্ষর জাল করে পটুয়াখালী সিনিয়র সহকারী  জজ আদালতে দেওয়ানি ২২৯/১০১৩ মকদ্দমায় ২ একর ৬৬ শতাংশ জমির একতরফা রায় ও ডিগ্রি নেন। পরবর্তীতে রশিদ হাওলাদারের ছেলে মোঃ আলতাফ হাওলাদার পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাবিবুর হাওলাদারকে প্রধান আসামি করে একটি জাল জালিয়াতির মামলা দায়েরে করেন। মামলার অপর আসামীরা হলেন, মৃত হাফেজ হাওলাদারের ছেলে মোঃ মতিন হাওলাদার ও লেবুখালী গ্রামের মৃত আ. হামেদ শরীফের ছেলে আব্দুর রাজ্জাক শরীফ।
বুধবার সকালে হাবিবসহ  অপর আসামীরা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত দু’জনকে জামিন দিয়ে হাবিবুর রহমানের জামিন আবেদন নাকচ  করে কারাগারে প্রেরনের আদেশ দেন।
দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এটা তাদের পারিবারিক বিষয় এবং এবিষয়ে আমি কিছুই জানি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।