Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে পরকীয়ায় বাধা এসএসসি পরীক্ষার্থীকে পুড়িয়ে হত্যাচেষ্টা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুলাই ১২, ২০২২ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পরকীয়ায় বাধা দেয়ায় মোহনা খানম(১৫)নামের এক এসএসসি পরীক্ষার্থীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এতে গুরুতর দগ্ধ ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ জুলাই)দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতলাবুনিয়া গ্রামে,দগ্ধ মোহনা উপজেলার দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে। ওই স্কুলছাত্রীর বাবা মো.কাইয়ুম শেখ নবধারাকে জানান,তার মেয়ে ঘরে বসে বই পড়ছিল।এ সময় পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বাঘাজোড়া গ্রামের হান্নান গাজীর ছেলে জিসান গাজী (২২) হঠাৎ ঘরে ঢুকে মোমবাতির আগুন দিয়ে তার মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেন। এতে মোহনা গুরুতর আহত হয়। তিনি আরও জানান,জিসান ও তার মেয়ের বিবাহিত এক বান্ধবীর সঙ্গে পরকীয়া চলছিল। মোহনা তার বান্ধবীকে পরকীয়া করতে নিষেধ করে।এতে ক্ষিপ্ত হয়ে জিসান তার গায়ে আগুন ধরিয়ে দেন।জিসান উপজেলার পাতিলাখালী গ্রামের কামরুল হাজরার বাড়িতে ভাড়া থাকেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দীপান্বিতা দেবনাথ নবধারাকে জানান, আগুনে ওই স্কুলছাত্রীর শরীরের প্রায় ৪০শতাংশ পুড়ে গেছে।তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.হুমায়ুন কবির জানান,ঘটনাটি শুনেছি পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েঠি।অভিযুক্ত জিসানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।