নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় সদর ইউনিয়নের রূপগঞ্জ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের জন্য এসি প্রদান করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী ।
বুধবার (১৩ জুলাই ) বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী আওয়ামীলীগের নেতা আনছর আলীর পক্ষ থেকে মসজিদ কমিটির হাতে এ ওসি তুলে দেয়।
এসময় রূপগঞ্জ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, সেক্রেটারি ডাঃ নুরুল আমীন, সহ সভাপতি জয়নাল , ক্যাশিয়ার আলতাফ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

