Nabadhara
ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে পিতা-পুত্র গাজাসহ গ্রেফতার

Link Copied!

দেড় কেঁজি গাঁজাসহ এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও তার সন্তানকে গ্রেফতার করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পায়লাতলা গ্রামের মোঃ অলিউর রহমান হাওলাদার (৫৮) ও তার ছেলে আরিফ হোসেন মিঠু (২৮) কে পুলিশ গাঁজাসহ গ্রেফতার করে। অলিউর রহমান বারইখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান নবধারাকে বলেন, মাদক বিক্রেতা অলিউর ও তার ছেলে নিজ বাড়িতে গাঁজার একটি চালান নিয়ে ক্রেতা পক্ষের নিকট হস্তান্তরের অপেক্ষায় রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল অভিযান চালায়। এসময় পুঃ পরিদর্শক মোঃ শাহাজাহান আহম্মেদ এর নেতৃত্বে পুলিশের আকস্মিক এক সফল অভিযানের সময় মাদক বিক্রেতা মোঃ অলিউর রমান ও তার ছেলেকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।