নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। সোমবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে নতুন বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিলন বিশ্বাস (৩০) নিহত হয়েছেন।
মিলন ট্রাক শ্রমিক ইউনিয়নের টাকা তোলার সময় তাকে মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। নড়াইল সদর হাসপাতাল থেকে যশোর নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিলন ভাদুলিডাঙ্গা এলাকার দিনবন্ধু বিশ্বাসের ছেলে। এদিকে নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার তূর্য খান (৩৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ জুলাই) সকালে মারা গেছেন। তিন দিন আগে যশোরের ভাঙ্গুড়া বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন তিনি। তূর্য বরাশুলার জাফর খানের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

