Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে নারীসহ নিহত-২, আহত ১৫জন

জেলা প্রতিনিধি, বাগেরহাট
জুলাই ২৬, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট ফকিরহাটে খুলনা-ঢাকা মহাসড়কের পালেরহাট নামক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারী সহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ১৫যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মেঘনা এক্সপ্রেস পালেরহাট এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেগনিশ গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক নারী ও এক পুরুষ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন শিলারগঞ্জের সাপলেজা গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিক (৪২)।
দুর্ঘটনায় আহত ১৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । এদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনায় মহাসড়কে প্রায় ৩০মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি পুলিশ জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে ফকিরহাট ইউএনও মো. মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।