Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে আজ ওয়ার্ড ইউপি উপ-নির্বাচন  

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদের উপনির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। ২০২০ সালের ১০ডিসেম্বর রাতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মারা গেলে পদটি শূন্য হয়।
উপজেলা নির্বাচন কার্যালয সূত্র জানায, শ্রীরামপুর ইউনিযনের ৯নম্বর ওযার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন মৃধা ২০২০সালের ১০ডিসেম্বর রাত ১০টার দিকে এক মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেলে নির্বাচন কমিশন তাঁর পদটি শূন্য ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার সে পদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন প্রায়াত ইউপি সদস্য মো. আলমগীর হোসেনের স্ত্রী স্কুল শিক্ষিকা মোসা. লায়লা পারভীন (মোরগ) ও মো: আবদুল জলিল মৃধা (ফুটবল)। ওযার্ডের মোট ভোটারের সংখ্যা ১হাজার ৩শ’০১ জন। এর মধ্যে মহিলা ভোটার ৬শ’৮৫, এবং পুরুষ ভোটার ৬শ’ ১৬ জন।
দুমকি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহামঞ্চদ শাহীন শরীফ নবধারা কে বলেন, শান্তিপূর্ণ উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।