Nabadhara
ঢাকাবুধবার , ২৭ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞ আদালতের নির্দেশে মোরেলগঞ্জের এসিল্যান্ড কতৃক শান্তিপূর্ণভাবে উচ্ছেদ হলো বসতঘর

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ২৭, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারি জমি থেকে একটি বসতঘর উচ্ছেদ করলেন সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক,তিনি এ কাজটি করেছেন বিজ্ঞ আদালতের নির্দেশনায়। মোরেলগঞ্জে মঙ্গলবার বিকেলে জিউধরা ইউনিয়নে পাথুরিয়া গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায় যে,সরকারি সম্পত্তিতে ভিপি লীজ জমিতে ডিসিআর না কেটে জোরপূর্বক ১ একর জমিতে জনৈক আবুল বাশার শেখ বেদখল করে বসতঘর ও মৎস্য চাষ করে আসছিলো দীর্ঘদিন। এ ঘটনায় ঐ জমির ডিসিআর প্রাপ্ত মোশারক হোসেন ফরাজীকে বিবাদী করে আবুল বাশার বাদি হয়ে বাগেরহাট বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মিস কেস ৪০৬/২০২২ দায়ের করেছিলেন। এই মামলায় বিজ্ঞ আদালতের বিচারক মো. হাফিজ আল-আসাদ মামলাটির বিচার সম্পন্ন করে ১২ জুলাই এক আদেশে সরকারি অর্পিত সম্পত্তি সরকারের অনুকুলে দখল বজায় রাখার স্বার্থে ও সুষ্ঠু সঠিক রক্ষণাবেক্ষণসহ ব্যবস্থাপনার নিমিত্তে প্রথম পক্ষ বাদিকে নালিশী জমি থেকে উচ্ছেদ পূর্বক সরকারের নিকট হতে বিধি মোতাবেক বর্তমান লীজ গ্রহিতা মোশারেফ ফরাজীকে বুঝিয়ে দিয়ে আদালতকে অবহিত করার জন্য সহকারি কমিশনার (ভূমি) মোড়েলগঞ্জ কে নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞ আদালতের এ আদেশের প্রেক্ষিতে উচ্ছেদ অভিযানকালে সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, পুলিশের একটি টিম, ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা বিষ্ণু পদ দাস, সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।