পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্যের শুন্য পদে উপনির্বাচনে মো. জলিলুর রহমান মৃধা নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) সকাল ৮টায় চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে ৪শ’৭৮ ভোট পেয়ে মো. জলিলুর রহমান (ফুটবল) বেসরকারি ভাবে সাধারণ সদস্য নির্বাচিত হন। অপর প্রার্থী মোসা. লায়লা পারভীন (মোরগ) ৩শ’৮০ ভোট পায়।
উল্লেখ্য, ২০২০সালের ১০ ডিসেম্বর রাতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন মৃধার মৃত্যুতে পদটি শুন্য হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

