Nabadhara
ঢাকারবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুদিনব্যাপী ইউনিয়ন সেবা মেলা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, নড়াইল
জানুয়ারি ১৫, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী ‘ ইউনিয়ন সেবা মেলা’। খাশিয়াল ইউনিয়ন পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। ইউনিয়ণবাসীর সেবা সম্পর্কে অবহিত করতে এ মেলার আয়োজন করা হলেও শেষ পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষের পদচারণায় মেলাটি লোকজ ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। শনিবার গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক উৎসবের মধ্যদিয়ে মেলার সমাপ্তি ঘটে।

খাশিয়াল ইউপি চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ ইউনিয়ন পরিষদের সদস্যদের উদ্যোগে ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী ইউনিয়ন সেবা মেলার আয়োজন করা হয়। আর্থিকভাবে পৃষ্টপোষকতা দিয়েছেন চেয়ারম্যান বিএম বরকত উল্লাহা। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, পিঠা উৎসব, কৃষকদের সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা, ১৬টি স্টলের মাধ্যমে স্বাস্থ্য সেবা ক্যাম্প, বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির ধানের প্রদর্শনী, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইউনিয়ন বাসীর বিভিন্ন প্রকার সেবা গ্রহণ, গত এক বছরে বর্তমান পরিষদের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন তথ্য অবহিত করা হয়।

গত ১৩ জানুয়ারী উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জোবায়ের হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন কালিযা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। সমাপণী দিনে কৃষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবীর কুমার বিশ^াস। সভাপতিত্ব করেন খাশিয়াল ইউপি চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।