Nabadhara
ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুরের দাফন সম্পন্ন

Link Copied!

বাগেরহাটের চিতলমারীর কলিগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা: মোস্তাফিজুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের দাফনের আগে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা, চিতলমারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) এ, এইস, এম, কামরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা ডা: মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান, পরিদর্শক ( তদন্ত) মো: লিয়াকত আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস, এম, মাহাতাবুজ্জামান,সদর ইউপি চেয়ারম্যান মো: নিজাম উদ্দীন শেখ, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার আবুতালেব শেখ, বীর মুক্তিযোদ্ধা মুন্সি গাউসুল হক ।

পারিবারের সদস্যরা জানান, রবিবার রাত ৮টার দিকে স্বাস কষ্টজনিত কারনে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে , ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।