উপজেলা পরিষদে ইউএনও/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট।
উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (UNO) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব থাকল না বলে জানিয়েছেন বিজ্ঞ আইনজীবীরা। এখন থেকে উপজেলা পরিষদে ইউএনওরা সাচিবিক সহায়তা দেবেন। মাননীয় বিচারপতি ফারাহ মাহবুব এবং আহমেদ সোহেল মহোদয়ের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

