Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের চিত্রা ও নবগঙ্গা নদীর ৪০ কিঃমিঃ কচুরিপানা পরিষ্কার কাজের উদ্বোধন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ৩০, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে ১ লাখ ৩০ হাজার টাকায় চিত্রা ও নবগঙ্গা নদীর ৪০ কিঃ মিঃ কচুরিপানা পরিষ্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকালে নড়াইল শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় শেখ রাসেল ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশানের সহ-সভাপতি শামীমুল ইসলাম টুলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশানের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, ফাউন্ডেশনের কর্মকর্তা কাজী হাফিজুর রহমান। বর্ষকালে মাগুরার নাড়িখালী, বিনোদপুর, নড়াইলের ছাতরা, ধোপাদা ও বাড়িভাঙ্গা খালের কচুরিপানা আশ্বিন-কার্তিক মাসে খাল থেকে এ অঞ্চলের নবগঙ্গা ও চিত্রা নদীতে নেমে আসে। কিন্তু পর্যাপ্ত জোয়ার-ভাটা না থাকায় এসব কচুরিপানা দক্ষিণের লোনা পানিতে নামতে না পারে না। উল্টো কচুরিপানা আরও বংশবিস্তার করে। ফলে নড়াইলের মিঠাপুর, নলদী, জয়পুর, রতডাঙ্গা, নড়াইল শহর এলাকা, গোবরা, খড়রিয়া এলাকায় বছরের অর্ধেকের বেশী সময় কচুরিপানায় ভরে থাকে। ফলে নড়াইলে পণ্যবাহী ট্রলার, কার্গো, নৌকা চলাচল করতে পারে না। মাছ ধরতে না পারায় জেলেরাও হয়ে পড়ে বেকার।

এছাড়া নদীর তীরে গড়ে ওঠা নড়াইলের চিত্রা রিসোর্ট এবং ডিসি পার্কে আসা অসংখ্য পর্যটক এবং বিভিন্ন এলাকা থেকে নৌ-পথে ভ্রমনে আসতে পারে না। নদী তীরবর্তী প্রায় ২৫টি ঘাটের মানুষ সময় মতো নদী পারাপার হতে পারে না। আবার নদীর নব্যতাও নষ্ট হচ্ছে। এ কার্যক্রমের আওতায় নড়াইল পানি উন্নয়ন বোড, জেলা প্রশাসন, জেলা প্রশাসন ও নড়াইল পৌরসভার সহায়তায় চিত্রা ও নবগঙ্গা নদীর ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এ কচুরিপানা পরিস্কার কাজ শুরু হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।