Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের ২০২১ সালে অপহৃত নাবালিকাকে উদ্ধার করেছে র‌্যাব -৬

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট আট্টাকী এলাকা হতে ২০২১ সালের ১০ মে ৭ম শ্রেনীতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক নাবালিকা তার নিজ বাড়ি হতে পানি আনার জন্য বাড়ি থেকে বের হয়ে অপহৃত হয়।

একই এলাকার হীরক মোড়ল ভিকটিমকে বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম নাবালিকা হওয়ায় তার পরিবার থেকে প্রস্তাবে রাজি না হলে ২০২১ সালের ১০ মে সাড়ে আটটার দিকে আসামী হীরক মোড়ল ও সহযোগীরা তাকে ইজিবাইক যোগে তুলে নিয়ে যায়। পরবর্তীতে নাবালিকা ভিকটিমের বাবা ফকিরহাট মডেল থানায় অপহরন মামলা দায়ের করলে র‌্যাব-৬ তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

তারই ধারাবাহিকতায় র‌্যাবের আভিজানিক দলটি শরীয়তপুরের জাজিরা এলাকা হতে র‌্যাব-৮ এর সহযোগীতায় আসামী হীরক মোড়লকে আটক করে ও ভিকটিমকে উদ্ধার করে।পরবর্তীতে আসামী ও ভিকটিমকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।