Nabadhara
ঢাকাশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৯টি প্রতিষ্ঠানে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
মার্চ ৩১, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৯ প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

শুক্রবার (৩১ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলার পুরাতন বাস টার্মিনাল, রুপগঞ্জ বাজার, গোবরা বাজারের বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক মেসার্স বিশ্বাস ভান্ডার কে ৫০০ টাকা, মেসার্স আবু মোসা স্টোরকে ৫০০ টাকা, মেসার্স মোল্যা ফল ভান্ডার কে ১ হাজার টাকা, মেসার্স মামা ভাগ্নে ফল ভান্ডার কে ৫০০ টাকা, মেসার্স লাবিয়া কসমেটিকস কে ২ হাজার টাকা, মেসার্স গোবরা মিষ্ঠান্ন ভান্ডার কে ৫ হাজার টাকা, মেসার্স হাফিজুর স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স সেলিম স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স আব্দুল ওয়াহাব মিষ্ঠান্ন ভান্ডার কে ১ হাজার টাকাসহ মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।