Nabadhara
ঢাকাশনিবার , ১ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ গ্রেফতার ২

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। ০১ এপ্রিল শনিবার  র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ওই রাতে ফকিরহাটের তৈয়ব আলীর বটতলার হিরকের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময়ে ৩৪১৫ পিস ইয়াবা উদ্ধার ও ২ জনকে আটক করে।আটককৃতরা হলেন রুপসা থানা এলাকার শহীদুল ইসলাম শেখ ও ফেনীর দাগনভূঁয়ার মোঃ মোস্তফা তারেক বাবু।

গ্রেফতারকৃত আসামীদেরকে ফকিরহাট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-৬ এর কম্পানি কমান্ডার লেঃ কমাঃ এম সারোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।