Nabadhara
ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত

Link Copied!

রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২রা এপ্রিল দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধি, সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, মিডিয়া কর্মী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অভিভাবকরা এতে অংশ নেয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৯ জন প্রতিবন্ধীকে ৯ টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।