Nabadhara
ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৮ বছর পর চিতলমারীতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

Link Copied!

দীর্ঘ প্রায়৫বছর ৮মাসপর বাগেরহাটের চিতলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত নতুন তফসিলে পূর্বের তারিখ পিছিয়ে চলতি বছরের ২০ মে ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে। এর আগে গত ১৬ মার্চ ঘোষিত তফসিলে ভোট গ্রহনের তারিখ ছিল ১৩ মে।

এ এদিকে মেয়াদ শেষ হওয়ার প্রায় ৫ বছর ১০ মাস পর মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে।নির্বাচনকে সামনে রেখে দৌড়-ঝাপ করছেন উপজেলা মুক্তিযোদ্ধাকমান্ডার পদে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীরা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাÐার মো. আবু তালেব শেখ জানান, ২০১৭ সালের জুন মাস হতেউপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। এর পর থেকে উপজেলা নির্বাহী অফিসার কমাÐের দায়িত্বভার পালন করে আসছেন। আগামী ২০ মে ২০২৩ তারিখ এ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

এ বিষয়ে রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা জানান,কেন্দ্রীয় ভাবে পরিবর্তিত হওয়ায়সংশোধিত তফসীল ঘোষনা করা হয়েছে। সারা দেশের ন্যায় চিতলমারীতেওউপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অবাদ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।