Nabadhara
ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাপের কামড়ে প্রাণ গেল চায়ের দোকানীর

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ৩, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামে নিজ জমির ফসল দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে একজন চায়ের দোকানীর মৃত্যু হয়েছে। নিহত নূর মিয়া শেখ (৩৬) সিংগা গ্রামের মৃতঃ ইসহাক শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজন ও এলাকাসী সূত্রে জানা গেছে , রবিবার (২এপ্রিল) বিকালে চায়ের দোকানদার নূর মিয়া শেখ নিজের চাষকৃত জমির ধান দেখার উদ্দেশে বাড়ির পাশে বিলের মাঝে জমিতে যান। এ সময় তার পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। খবর পেয়ে স্বজনরা ও এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একজন ‘ওঝার’ কাছে নিয়ে যান। ওই ওঝার চিকিৎসা শেষে নূর মিয়াকে তারা বাড়িতে নিয়ে যায়। তিনি আবারও রাত সাড়ে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে আবার নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।