Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় অংশীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় অংশীজনের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। ১১ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার সুবির কুমার বিশ্বাস এর সঞ্চালনায় ও ইউএনও রুনু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিসেস আফরিন জাহান, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত অংশীজনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিয়ে উপজেলার বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত করা হয়। অংশীজনের বক্তব্য শেষে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সকল সমস্যা সমাধানে ভুমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।